amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জবির আইন বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি মেহেদী, সম্পাদক সুমন

জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসানকে সভাপতি এবং একই ব্যাচের শিক্ষার্থী ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. সুমন হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। 
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিভাগের হলরুমে সাবেক শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে এ কমিটির সবাইকে নির্বাচিত করা হয়। 
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ড. মো. শহীদুল্লাহ্, মো. হেদায়েত উল্লাহ, মো. সিদ্দিকুর রহমান সৈকত এবং মো. আলী নূর ফেরদৌস।
কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি ও মো. রাজু শিকদার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ, কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, সাহিত্য, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বেগ শোয়াইব আহমেদ, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক তৌফিকুল হাসান, আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক মো. জিন্নাতুল ফেরদৌস জিন্না এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক সুজন মিয়া।  

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।