amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় কাউন্সিলের উপর হামলার ঘটনায় মামলা

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকা বাজারে ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হুমায়ুন কবিরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ ও একটি মামলা দায়ের করা হয়েছে।
১০ ফেব্রুয়ারী শনিবার বিকেল ভালুকা পৌর সদরের ২নং ওয়ার্ডের ভালুকা বাজার সাব রেজিস্ট্রি অফিস এলাকায় এ হামলার  ঘটনা ঘটে।

এ ঘটনায় মোঃ হুমায়ূন কবির বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ ও হুমায়ুন কবিরের ফোফাত বাইয়ের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবিরের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো। তারই জের ধরে শনিবার বিকেলে একই এলাকার মৃত. রউফ মিয়ার তিন ছেলে আলমীর হোসেন, মো রনি মিয়া, মোঃ লিমন মিয়াসহ অজ্ঞাত ৪-৫ জন ব্যাক্তি দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, আলাল মিয়া, ইমামুল হাসান সাব্বির ও সানজিদুল হাসান মুগ্ধর উপর অতর্কিত হামলা চালায়। এসময় কাউন্সিলর হুমায়ুন কবিরের সাথে থাকা নগদ ২ লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় আহত হুমায়ুন কবির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিরা ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভালুকা পৌর সভার ২নং এর কাউন্সিল হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তিনি অত্যান্ত ন্যায় এর সাথে মাদক সহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করায় আলমগীর হোসেন তার উপর ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।

উক্ত মামলার বিষয়ে ভালুকা মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করে জানান অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।