amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর

জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আগামী দুই বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

প্রক্টর হিসেবে জাহাঙ্গীর হোসেন আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে তার কার্যক্রম শুরু করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

এর আগে ২০১৯ সালের ২৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মোস্তফা কামালকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নবম প্রক্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।