amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ২৫ দফা বাস্তবায়নে মোরেলগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

প্রধানমন্ত্রীর ২৫ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু। প্রধানমন্ত্রীর দেয়া ২৫ দফা কর্মসূচির বিবরণ তুলে ধরে তা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান।
সভায় বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, থানার এসআই প্রসেনজিৎ। সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাব সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি যথাক্রমে মো. জামাল শরীফ, এইচএম মইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাংবাদিক রাজীব আহসান রাজু, সাংবদিক গনেশ পাল। ##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।