amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১২ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইউনিক মডেল স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি আয়োজিত

সিরাজগঞ্জ প্রতিনিধি::
নভেম্বর ১২, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরের ইউনিক মডেল স্কুলে আয়োজিত হয়েছে “শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি”।

শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা গড়ে তুলতে রবিবার (১২ নভেম্বর) সকালে ইউনিক মডেল স্কুলের প্রাঙ্গণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : তোফাজ্জল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শাকিলুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌরসভার সেনেটারি কর্মকর্তা মাহবুবুর রহমান।

নিরাপদ খাদ্য বিষয়ক বক্তব্যে শাকিলুজ্জামান খাদ্যের নিরাপত্তা, সু-স্বাস্থ্য নিশ্চিতে নিরাপদ খাদ্যের ভূমিকা, খাদ্য নিরাপদ রাখতে পরিষ্কার পরি”ছন্নতা বজায় রাখা, কাঁচা ও রান্না করা মাংস আলাদা রাখা, সঠিক তাপমাত্রায় খাবার রান্না করা এবং নিরাপদ খাদ্যের উপকরণ ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালকমন্ডলী মো: রফিকুল ইসলাম, মো: মাহে আলম, মো: আব্দুল কুদ্দুস, মো: আল আমিন, মো: শামীম হোসেন, নাইমুন্নাহার, মো: আ: লতিফ, মো: আনোয়ার হোসেন, মো: সাইফুল্লাহ হাসিম, মো: মিজানুর রহমান, মো: জিশান রহমান, মো: মোরসালিন জর্জ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক ও বিভিন্ন শ্রেণীর শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মুখরিত ছিল কর্মসূচিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।