amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

একাত্তর টিভি সাংবাদিক মিথিলা ফারজানাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ

মুক্তকণ্ঠ ডেস্ক:
নভেম্বর ৯, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

একাত্তর টেলিভিশনের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে (মিথিলা ফারজানা ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সেলর (গ্রেড-৫) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

 

©আজকের পত্রিকা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।