amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঘরের খাটের নিচে মিলল ভারতীয় মদ, স্বামী-স্ত্রী আটক

রিপন মিয়া
ডিসেম্বর ১২, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ভারত থেকে চুরাইপথে আসা ভারতীয় মদ লুকানো ছিল বসত ঘরের খাটের নিচে। অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করলো পুলিশ। সেই সময় মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী কেও আটক করা হয়।

ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের। রবিবার বিকেল অভিযান চালিয়ে মদ উদ্ধারসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন: স্বামী কাউসার মিয়া (৩৬) ও স্ত্রী সনিয়া (২৭)। তারা ভারত থেকে চুরাইপথে মদ এনে তাঁদের বাড়িতে রেখে তা বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেই বাড়ির বসত ঘরে তল্লাশি করে খাটের নিচ থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রীকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান,এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।