amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে জেলেদের মাঝে বিনামুল্যে বকনা বাছুর বিতরণ

চারঘাট প্রতিনিধিঃ
জানুয়ারি ১, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

চারঘাটে জেলেদের মাঝে বিনামুল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। চারঘাট উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৬ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

২০২৩-২৪ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে উপজেলার ১৬ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

রোববার দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা খানমের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ্ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগ মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগ মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সরদার মহীউদ্দীন ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

বক্তারা বলেন, জেলেদের আত্মনির্ভরশীল করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সবশেষে, ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।