amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জমকালো আয়োজনের মধ্যদিয়ে মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের নবীনবরণ- ২০২৩ সম্পন্ন

শাহনাজ বেগম::
মে ২৫, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
(২৫মে) বৃহস্পতিবার সকাল ১১ টায় সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গনে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিথিদের আসন গ্রহণ ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সরকারি হরগঙ্গা কলেজের সঙ্গীত চক্র বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেনির একজন শিক্ষার্থী।
এরপর স্বাগত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এমারত হোসেন ইমরান। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন রাহা। ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি নিবিড় আহাম্মেদ।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক জিএস নাজমুল হাসান সোহেল, শামসুল কবির মাস্টার, আফছার উদ্দিন ভূঁইয়া আফসু।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান বক্তা মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব তার বক্তব্যে বলেন, ছাত্রদল প্রতিষ্ঠা করতে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মদের নেশায় বুড়িগঙ্গায় ভাসিয়ে ছাত্রদের কোমরে গুঁজে দিয়েছিলেন অস্ত্র।

তিনি আরো বলেন, মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে শ্বশুরবাড়ি গেলে অপমানিত হতে হয় না সম্মান পাওয়া যায় এবং ছেলেরা বিদেশে গিয়ে পাতিল মাজলে আত্মসম্মানবোধ থাকেনা কাজেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বনির্ভর জাতি গঠনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

এরপর বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম এবং মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জামাল হোসেন।

প্রধান অতিথি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র থাকাকালীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় তিনি সরকারি হরগঙ্গা কলেজের প্রতিনিধিত্ব করেছিলেন বলে জানান। এছাড়া নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে সঠিক ভূমিকা পালনের কথাও পরামর্শ দেন।
নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাই তালুকদার। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
এরপর অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সবশেষে জনপ্রিয় সংগীতশিল্পী কণার সংগীত পরিবেশনের সাথে নেচে গেয়ে আনন্দ করে বাড়ি ফেরে শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।