ঝালকাঠিতে হাজি পরিবহন নামে একটি যাত্রবাহি বাস টমটমকে অভারটেক করতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়, এসময় ৫ যাত্রী আহতের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রবাহি বাস হাজি পরিবহন একটি টমটমকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় বাসটি। এতে বাসের অন্তত ৫ যাত্রী আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসা নেন।
পুলিশ বাসটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে দেয়। গাছে বেধে যাওয়ায় পুকুরে পরেনি বাসটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

