amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

রিপন মিয়া::
ডিসেম্বর ১, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা দূর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পশ্চিম তেলুঞ্জিয়া গ্রামে পরিত্যক্ত ঘরে গলায় ফাঁস নেওয়া অনিকা নামে এক স্কুল ছাত্রীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল এ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।দুপুর আড়াইটা পর্যন্ত মরদেহ ওই বাড়িতেই পুলিশ হেফাজতে ছিল। নিহত অনিকা দেবনাথ তেলুঞ্জিয়া গ্রামের সুকুমারের দেবনাথ এর মেয়ে।

সে দূর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শেনীর ছাত্রী বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায় অনিকার স্কুল এর পরিক্ষা চলছিল।গতকাল বৃহস্পতিবার স্কুল থেকে পরিক্ষা দিয়ে বাড়ি ফিরে সে।তখন স্বাভাবিকই ছিল, সন্ধ্যায় তার মা বাড়ি এসে খুজ করলে না পেয়ে আত্নীয় স্বজনসহ এলাকার বিভিন্ন স্থানে রাত ভর খোজাখোজি সন্ধান পাননি।

এর পর আজ সকালে তার মা তাদের বসত ঘরের পাশে পরিত্যক্ত ঘরে খোজার জন্য ঢুকলে গলায় ওরনা পেচানোর অনিকার লাশ দেখতে পেয়ে চিংকার করলে আশে পাশে লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে ফাস দেওয়া অবস্থায় মরাদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে দূর্গাপুর থানার এএসপি আক্কাছ আলী জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।