“রূখব দুর্নীতি করব দেশ হবে সোনার বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ ও শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়েছে।
সোমবার (০৭ আগস্ট) মেলা বারোটা মুন্সিগঞ্জ সার্কিট হাউজের মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল “কেবলমাত্র কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব। ”
এর পক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় বিপক্ষে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর রিপন। তিনি বলেন, বিতর্কের মাধ্যমে একজন বিতার্কিক নিজের মতামত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, জোরালোভাবে তার যুক্তি উপস্থাপনের মাধ্যমে জয়ী হতে পারে। তর্ক, বিতর্ক যুদ্ধ যাই হোক না কেন মূলকথা দুর্নীতি প্রতিরোধ করতে হবে।
পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. জাকির হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতার শুভ সূচনা করেন।
বিষয়ের পক্ষে অংশ নেন বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার, সুমা আক্তার, ও দলনেতা জাকিয়া সুলতানা জারমিন। বিপক্ষে অংশ নেন আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সর. বা. উ. বি. এর ইবতেদা ইবনাত বুশরা, উম্মে হাবিবা ও দলনেতা আসমাউল হুসনা জীম।
বিচারকের দায়িত্ব পালন করেন পিপিআইএমসি এর সহ. অধ্যাপক মু. রহমতউল্লাহ জুয়েল, কা. ক. গভ. ইন. এর প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক ভূঁইয়া, মুন্সীগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। দুই পক্ষের তর্ক বিতর্কে র লড়াইয়ে জয়ী হয় বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় বিপক্ষ দলের দলনেতা আসমাউল হুসনা জীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর উপ পরিচালক মইনুল হাসান রওশনী, মুন্সিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আ. নূর সায়েম।
সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান গাজী। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের মধ্যে এবং অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
সবশেষে মুন্সিগঞ্জ সদরের সাতটি স্কুলের ৭০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী উপকরণ বিতরণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মুন্সিগঞ্জের সহ-সভাপতি পিপিআইএমসি এর সহ. অধ্যাপক ফারহানা মির্জা।

