amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ জন আসামি গ্রেফতার

মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধিঃ
মে ২৩, ২০২৩ ৬:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ (পনের) জন আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের ইসরাফিল সরদার, মনিরুল সরদার, আলমগীর শেখ, আমির শেখ, মফিদুল ইসলাম, তালতলা গ্রামের ওলিয়ার মোল্যা, মাহবুর রহমান মোল্যা, মফিজুর রহমান মোল্যা, আব্দুল হাই মোল্যা, সানোয়ার মোল্যা, আলমগীর মোল্যা, তোহা মোল্যা, মনোয়ারা মিনি, পলইডাঙ্গা গ্রামের মুরাদ হোসেন ও আরাজি মরিচা গ্রামের মিলন আকুঞ্জি।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, গ্রেফতারি পরোয়ানা মূলে এসব আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।