amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২২ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে প্রতিবেশীর বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ

Link Copied!

ঝালকাঠির নলছিটিতে মোনায়েম হাওলাদার নামে বিশ মাসের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

রোববার (২১ মে) রাত আটটার দিকে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ঝোপের ভেতর থেকে নিখোঁজ শিশু মোনায়েমের লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর এলাকার অটোচালক মোস্তফা হাওলাদারের ছেলে।

শিশু মোনায়েমের বাবা মোস্তফা হাওলাদার বলেন, নলছিটির সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর কিছু দিন আগে মারা যায়। আমার শ্বশুরের কোন ছেলে না থাকায় আমার স্ত্রী শ্বশুর বাড়িতে থাকেন। আমার চাচী শ্বাশুড়ি একই বাড়ির আলী আকবর মৃধার স্ত্রী মুন্নি বেগমের সাথে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলতে ছিলো। কিছুদিন আগেও তিনি বিভিন্ন রকম হুমকি দিয়েছেন। রোববার বিকেল চারটার দিকে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজি করে ঝোপের ভেতর থেকে নিহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করি এসময় চোখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। আমার ছেলেকে হত্যা করে ওখানে ফেলে রাখা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, শিশু ছেলেটিকে পানি থেকে উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।