amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১২ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নাশকতা মামলায় ঢাকা থেকে স্বেচ্ছাসেবক নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি:
নভেম্বর ১২, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

শনিবার ১১ নভেম্বর সকালে র‌্যাব-১২ ও র‌্যাব-৩ যৌথ অভিযানে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান (৩৫) বগুড়া সদর থানার গোকুল পশ্চিমপাড়ার মৃত আফসার আলীর ছেলে। মিজানুর রহমান বগুড়া সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী মামলার আসামি রাজধানীতে যৌথ অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করা হয়। মিজানের নামে বগুড়ার বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্ত করা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।