amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ

মুক্তকণ্ঠ ডেস্ক:
জুলাই ৩১, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ। ২০২২ সালে দলটির আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

সোমবার (৩১ জুলাই) বিকেলে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান নির্বাচন কমিশনে গিয়ে দলের পক্ষ থেকে এই রিপোর্ট ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে জমা দেন। এরপর তিনি সাংবাদিকদের রিপোর্টটি পড়ে শোনান।

এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবাহান গোলাপ ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

রিপোর্ট অনুযায়ী, আওয়ামী লীগের ২০২২ পঞ্জিকা বছরের আয় ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। আর ব্যয় হয়েছে ব্যয় ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। উদ্বৃত্ত আছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর মোট ব্যাংকে স্থিতির পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

দলটি মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় দেখানো হয়েছে। আর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ও প্রকাশনা বাবদ ব্যয় দেখিয়েছে।

২০২১ পঞ্জিকা বছরে আওয়ামী লীগের মোট আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় ছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। এ হিসেবে এবার দলটির আয় কমলেও ব্যয় বেড়েছে। তবে তহবিল বেড়েছে। গত বছর আয়-ব্যয়ের পর দলটির তহবিল ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।

সূত্র: বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।