পিবিআই হতে বরিশাল রেঞ্জে বদলী হওয়ায় বিশেষ পুলিশ সুপার জনাব মীর আশরাফ আলী এর বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা জানান পিবিআই প্রধান সহ পিবিআই’য়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
গতকাল ২৪ জুলাই ২০২৩ সকাল সাড়ে ১১ টায় পিবিআই এর বিশেষ পুলিশ সুপার জনাব মীর আশরাফ আলী এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী অতিথি বিশেষ পুলিশ সুপার জনাব মীর আশরাফ আলী কে ফুল এবং ক্রেষ্ট প্রদান পূর্বক বিদায়ী শুভেচ্ছা জানান পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়।
তিনি বলেন-বিদায়ী অতিথি জনাব মীর আশরাফ আলী তার চাকুরীর প্রায় অর্ধেক সময় পিবিআইতে কাজ করেছেন। তার অবদানের কথা পিবিআই ভুলবে না। তার চলাফেরায় এক ধরনের নিজস্ব ষ্টাইল রয়েছে যা সৌন্দর্য্যপূর্ণ। তিনি বিদায়ী অতিথির পরবর্তী কর্ম জীবনে সাফল্য এবং পারিবারিক জীবনে কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে পিবিআই এর ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মিরাজ উদ্দিন আহম্মেদ, বিপিএম, পিপিএম এবং অতিরিক্ত ডিআইজি (পিবিআই ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) জনাব মোঃ সায়েদুর রহমান বক্তব্য রাখেন। তারা পিবিআইতে বিদায়ী অতিথির সাফল্য তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন) জনাব মোঃ নাসিম মিয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিবিআই এর অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ ওয়ালিদ হোসেন (পিবিআই খুলনা ও বরিশাল বিভাগ), পুলিশ সুপার (পিবিআই এসআইএন্ডও) জনাব মোঃ আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কাজী আখতার উল আলমসহ পিবিআই হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপারগণ।

