amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার বিকেলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজ্বী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।