চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা ব্যাগ মিললো এক শিশুর নিথর মরদেহ। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের রাবার বাগান এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পত্যক্ষদর্শীরা বলেন, কালো রঙয়ের একটি ব্যাগে লাশ ভরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে ফেলা রেখে যাওয়া হয়েছিল। এসময় স্থানীরা ব্যাগ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশকে খবর দেয়।
এসআই লিটন বলেন, স্থানীয় লোকজন ব্যাগ দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ব্যাগ থেকে লাশ উদ্ধার করে। মৃতদেহটি রাতের বেলায় কেউ সড়কের পাশে রেখে গিয়েছিল বলে আমাদের ধারণা।
পুলিশের এই সদস্য বলেছেন, প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে কয়েক মাস বয়সী শিশুটি রোগাক্রান্ত ছিল। মৃত শিশুর পরিবারের খোঁজ করা হচ্ছে বলেও জানান তিনি।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

