amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৪ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সালথা উপজেলায় বর্ণিল ঘুড়ি উৎসব ২০২৩ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি::
জুলাই ১৪, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাঙালি সংস্কৃতির বিকাশে চলো হারাই শৈশবে” প্রতিপাদ্যে ফরিদপুরের সালথা উপজেলায় ঘুড়ি উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল চারটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)।

এসময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) সালাহউদ্দিন আইয়ূবী, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফকির মিয়া সহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

সালথা উপজেলা প্রশাসন আয়োজিত ঘুড়ি উৎসবের সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিন জানান, ঘুড়ি উৎসবে বিভিন্ন স্থান থেকে আশা বাহারি নামের দুই শতাধিক ঘুড়ি আকাশে ওড়ানো হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, যুব সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে হলে এ ধরনের দেশী সংস্কৃতির আয়োজন বেশি বেশি করা দরকার। আশাকরি সালথায় এই ধারাবাহীকতা বজায় থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।