বাংলাদেশ জামায়াত ইসলামির ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য একেএম শামসুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে শহরের পাঠানবাড়ী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এর আগে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ফেনী জেলা জামায়াত আমির এ কে এম শামসুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ, ফেনী শহর জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি আ ন ম আব্দুর রহিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

