amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৮ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় নিখোঁজের ৭ দিন পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি:
নভেম্বর ৮, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় নিখোঁজের এক সপ্তাহ পর ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার আটমূল ভায়েরপুকুর এলাকার কাঠবাসনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম জাহিদুল ইসলাম (৪৫)। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন । গত এক সপ্তাহ ধরে জাহিদুল ইসলাম নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ।

পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার সকালে মাঠে ধান কাটতে যাওয়া লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আশেপাশের শতশত নারী পুরুষ মরদেহ দেখলেও কেউ চিনতে পারেনি। পরে পুলিশ ফিঙার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় উদ্ঘাটন করে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।