amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদালত থেকে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেফতার

মিন্টু  ইসলাম, বগুড়া প্রতিনিধি:
মে ২৩, ২০২৩ ৭:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া সেই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ই মে) সকালে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় একটি জঙ্গলের ভিতর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, গ্রেফতার আসামির নাম চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান। তিনি সদর উপজেলার নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজালের ছেলে। তার বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

গত রবিবার দুপুর আড়াইটার দিকে গাবতলী থানা পুলিশ গাড়ীতে ৫ জন আসামী নিয়ে আদালতে পৌছে। আসামিদের নামানোর পর ইমরান হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেন।

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, কোর্ট চত্ত্বর থেকে পলাতক আসামিকে আজ সোমবার সকালেই গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।