amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৬ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরের সীমাবাড়ীতে মহাশ্মশান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হাবিব

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
মে ২৬, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

২৬ মে) শুক্রবার বিকালে বগুড়া শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া বেতগাড়ী মহাশ্মশান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া -৫ শেরপুর ধনুটের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

এরপর আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এমপি হাবিবুর রহমান বলেন বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন করা হয়েছে এবং হচ্ছে আগামীতে আরও উন্নয়ন করা হবে প্রত্যেক এলাকাগুলোতে এজন্য সবার সহযোগীতা কামনা করছি আবারো। উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমাবাড়ী ররোয়া বেতগাড়ী মহাশ্মশান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু অতুল চন্দ্র সাহা।

এ সময় সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীযুক্ত বাবু গৌরদাস রায় চৌধুরী,শেরপুর শহর আওয়ামীলীগ নেতা কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, এছাড়া ও সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।