বগুড়ার শেরপুর পৌরশহরে গলায় ফাঁস দিয়ে অনার্স পড়ুয়া কলেজ ছাত্রী সুপ্তি দত্ত (২২) আত্মহত্যা করেছে।
রবিবার (২১ মে) রাতে শেরপুর পৌরশহরের জগন্নাথপাড়ায় তার বাবার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সুপ্তি দত্ত জগন্নাথপাড়ার সুনিল দত্তের মেয়ে এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অনার্সে অধ্যয়নরত বলে জানা গেছে।
অত্র এলাকাবাসীরা জানায়, প্রেমঘঠিত কারণে আত্মহত্যা করতে পারে। এব্যাপারে বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় পাঠানো হচ্ছে। সম্ভবত পারিবারিক কলহের জের ধরেই সে আত্মহত্যা করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

