amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৯ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
মে ২৯, ২০২৩ ৪:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে ১৫ বোতল ফেন্সিডিলসহ এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। গতকাল শনিবার (২৭ মে) দুপুর ৩টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা হাইস্কুল পাড়া এক বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামের মো. জয়নাল হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৪২) ও শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়া শিশুপার্ক এলাকার মৃত চন্দ্রিকা রাজভরের ছেলে সন্তোষ প্রসাদ রাজভর (৩৬)।

শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, ফেন্সিডিল বিক্রি ও বিক্রিতে সহায়তা করার অপরাধে তাদের বিরুদ্ধে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্র্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।