amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা হাবলু ও রুবেলের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
মে ১৩, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

আজ ১৩ ই মে (শনিবার) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ বগুড়ার শেরপুর উপজেলা শাখার আয়োজনে শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা মরহুম মনোয়ার রহমান হাবলু এবং শেরপুর পৌর ছাত্রলীগ নেতা মরহুম ফজলুল বারী রুবেল এর ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর ধুনটের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম ফারুক, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, শেরপুর উপজেলার ভাইসচেয়ারম্যান শাহজামাল সিরাজি, শেরপুর পৌর আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অন্যান্য নের্তৃবৃন্দরা। উক্ত ২০ তম মৃত্যুবার্ষিকীতে মরহুম এই দুই নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন সকলেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।