amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যের ওপর ওয়ার্কশপ অনুষ্ঠিত 

মোশাহিদ আনছারী, ববি প্রতিনিধি 
ডিসেম্বর ১৩, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বরিশদ্যালয়ে (ববি) বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ই ডিসেম্বর) যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্প্রচার মাধ্যম ফোর এম এবং উন্নয়ন সংস্থা ওয়াক টু সিরিনিটির উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ সংক্রান্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ উত্থান – পতন।আমার শিক্ষার্থীদের জীবনে ব্যর্থতা আসতে পারে কিন্তু তাদেরকে ঘুরে দাঁড়ানো শিখতে হবে। তরকারিতে লবণ ছাড়া যেমন স্বাদ হয় না তেমনি জীবনের গল্পে খানিকটা বেদনা না থাকলে জীবনটাও সুন্দর হয় না।

এসময় ড. বদরুজ্জামান ভূঁইয়া আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সকলে মিলে আমরা একটি।পরিবার। একটি পরিবারে যেমন কেউ একা থাকতে পারে না তেমনি শিক্ষার্থীদের জানাতে চাই তোমরাও নিজেদের কখনো একা মনে করবে না। আমরা তোমাদের যেকোনো প্রয়োজনে পাশে আছি। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে অচিরেই আমি সকলের সুবিধার্থে কিছু উদ্যোগ নিতে যাচ্ছি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন বলে জানান আয়োজকেরা।আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম এবং ছাত্র পরামর্শ কেন্দ্রের পরিচালক সুজন চন্দ্র পাল। অনুষ্ঠানটির মূল বক্তা ছিলেন মনোবিজ্ঞানী ফায়েজা আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ কেন্দ্রের সহযোগিতায় সম্পন্ন হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাবিলা হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।