বাংলার মানুষের মনের আবেগ, ঐতিহ্যে, ইতিহাসের মূল বহি:প্রকাশ হচ্ছে বাংলা লোকসংগীত তথা লোকসংস্কৃতি। যুগ-যুগ ধরে চলে আসা এই লোকসংগীত, লোকসংস্কৃতি যাতে আধুনিক বাংলায় হারিয়ে না যায়, যেনো নিজ-উদ্দ্যমে প্রানবন্ত থাকে সেই লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল গত ২৮ এবং ২৯ শে অক্টোবর ২ দিন ব্যাপী আয়োজন করে বিউপি ফোক এন্ড কালচারাল ফেস্ট। যার সার্বিক পরিচালনায় ছিলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর কালচার ফোরাম।
উক্ত অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন সনামধন্য বেসরকারি-সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। উক্ত অনুষ্ঠানে আয়োজন করা হয় ফোক গান, কবিতা-আবৃতি,চিত্রাঙ্কন, নাটক প্রতিযোগিতার।
উক্ত অনুষ্ঠানে সংগীত বিভাগে প্রথম স্থান এবং কবিতা-আবৃতিতে ২য় স্থান অর্জন করে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের ৭ সদস্যের একটি টিম গান পরিবেশন করে। উক্ত টিমের ভোকালে ছিল দস্তগীর আদিব, ইউকেলে তে আদনান আকিব, একুয়াস্টিক গিটারে নেহাল তালুকদার, তবলায় পান্থ মজুমদার, খমকে আশিক, হারমোনিয়ামে তাজদীর ও কাহনে ছিল সৌরভ। এছাড়া চিত্রাঙ্কনে জান্নাত রেজোয়ানা হৃদি ও কবিতা আবৃতিতে নওশিন আনজুম অংশ গ্রহণ করে।

