amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় গণমুক্তির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভালুকা ময়মনসিংহঃ
জানুয়ারি ৩০, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় দৈনিক গণমুক্তির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি, কেক কাটা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ডে অবস্থিত হোটেল স্বাদের হলরুমে গণমুক্তি ভালুকা প্রতিনিধি আবিদ হাসানের উদ্যোগে কেক কাটা হয়। পরে ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ, এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার এর অধ্যক্ষ এ.আর.এম শামসুর রহমান, এটিএসআই মোঃ মোতালিব, মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের সভাপতি জিয়া উদ্দিন বাশার, উপজেলা প্রেসক্লাব ভালুকার সাধারণ সম্পাদক, মুশিদুল আলম, মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম, দেশ রুপান্তর প্রতিনিধি শাহ আলী আজগর, এশিয়ান টিভি প্রতিনিধি, কামরুল ইসলাম, সিএনএন বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম, জাগরণ প্রতিনিধি হাবিব হাসান, আলোকিত সকাল প্রতিনিধি শিপন রানা, ভোরের আকাশ প্রতিনিধি হাবিবুর রহমান তরফদার, খবরের কন্ঠ প্রতিনিধি তায়েব ফারুকী প্রমুখ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।