amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় নবগঠিত কমিটি স্বাগত জানিয়ে সংবর্ধনা ও আনন্দ মিছিল

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ডিসেম্বর ২১, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সংবর্ধনা ও আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নবগঠিত কমিটির সভাপতি শামীম আহমেদ ও সাধারন সম্পাদক আফসানুল ইসলাম খান রাফিকে স্বাগত জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাষ্টারবাড়ী নাসির গ্লাসের সামনে থেকে মোটর শোভাযাত্রা সহ আনন্দ মিছিলটি বের হয়ে ভালুকা বাসস্ট্যান্ডে অবস্থিত যুবলীগ কার্যালয় চত্বরে এসে মিছিলটি শেষ হয়।

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জেআই/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।