amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২২ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রেস কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিব হাসান, স্টাফ রিপোর্টার
মে ২২, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। ২২ মে সোমবার সকালে উপজেলা ভূমি অফিস সম্মেলন কক্ষে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রেস কনফারেন্স, আলোচনা সভা ও উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন পাঠান সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল সিব্বির সহ অন্যান্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২২-২৮ মে ভূমিসেবা সপ্তাহের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।