amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে মুজিববর্ষ মুক্তমঞ্চ উদ্বোধন

শাহনাজ বেগম:
জুলাই ১৩, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে মুজিববর্ষ মুক্ত মঞ্চের  উদ্বোধন করলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসূল।

বৃহস্পতিবার বেলা বারোটায় ইদ্রাকপুর কেল্লার সন্নিকটে বঙ্গবন্ধু মুরালের দক্ষিণ পাশে  এই মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়।

এখানে প্রায় দেড় শতাধিক দর্শক একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। মঞ্চের সামনে পাটাতনে সুদৃশ্য মনোরম কাঁচ ঘেরা একুইরিয়ামের ব্যবস্থা  রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচন, দোয়া প্রার্থনা ও বৃক্ষরোপণ করা হয়।

প্রধান অতিথি মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই মঞ্চ তোমাদের। এখানে তোমরা তোমাদের প্রতিভার বিকাশ ঘটাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সিগঞ্জ  প্রেসক্লাবের সভাপতি শহীদ ই হাসান তুহিন, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন  উজ্জল, আয়নাল হক স্বপন সহ আরো অনেকে।
​এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শিক্ষক –  শিক্ষার্থী বৃন্দ।
​এই মুক্ত মঞ্চের মাধ্যমে  মুন্সিগঞ্জবাসী তাদের ঐতিহ্য,  সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাবে বলে মনে করেন সর্বস্তরের জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।