amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সিপিবির বিক্ষোভ সমাবেশ

শাহনাজ বেগম:
জুলাই ২১, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দুনিয়ার মজদুর এক হও, দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, দলীয় তদারকি সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, সংখানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু, পণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু, লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অত্যাবশ্যকীয় নামে ধর্মঘটের অধিকার খর্ব করার প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা এক বিক্ষোভ সমাবেশ করেছে।

২০ থেকে ৩০ শে জুলাই কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২১ জুলাই) বিকেল পাঁচটায় মুন্সীগঞ্জের সুপার মার্কেট চত্বরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা কমিটির সভাপতি হামিদা খাতুনের সভাপতি বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলী নাসিম, জেলা কমিটির সদস্য বন্যা আহমেদ ময়না, কবির হোসেন, কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লব, জেলা কমিটির সাবেক সভাপতি শ ম কামাল হোসেনসহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।