বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে বাসটিতে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেনে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ।
তিনি জানান, রাতে যাত্রাবাড়ী মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পোস্তগোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নি নির্বাপন করে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে বাসের নাম জানা যায়নি।
উল্লেখ্য, সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ারসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। টানা ৪৮ ঘণ্টার হরতালে পর একদিনি বিরতি দিয়ে আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

