amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর আফতাবনগর বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

এম রাসেল সরকার:
এপ্রিল ১৭, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে বৃষ্টি প্রার্থনায় জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহর পূর্ব ঘোষিত বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকার) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আফতাবনগর এল ব্লক খেলার মাঠে বিশেষ এ নামাজটি অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করে। এসময় রহমতের বৃষ্টি ও দেশবাসীর জন্য মুসল্লিদের সঙ্গে বিশেষ মোনাজাত করেন শায়খ আহমাদুল্লাহ।

এর আগে রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শায়খ আহমাদুল্লাহ লিখেছিলেন, ‘আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার সালাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। (কমেন্টে গুগল লোকেশন) যাদের সুযোগ আছে, অংশগ্রহণ করি।

গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসুলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইস্তিসকার (বৃষ্টি প্রার্থনা) সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.) এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি। সবাইকে নিজ নিজ এলাকায় ইস্তিসকার সালাত আদায়ের আহ্বান জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।