amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মতিঝিল থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

এম রাসেল সরকার::
মে ১১, ২০২৩ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মতিঝিল এলাকা থেকে মাদক মামলায় পলাতক ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সবুজ সিকদার ও শ্যামপুর এলাকা থেকে ০৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিন ইসলাম’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (৯ মে) রাজাধানীর মতিঝিল থানাধীন শাপলা চত্তর এলাকায় একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক মাদক মামলায় ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সবুজ সিকদার (৩৪), পিতা- মোঃ দেলোয়ার সিকদার, সাং- লামনা, ৪নং ওয়ার্ড, থানা- গলাটিপা, থানা- পটুয়াখালী’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ উক্ত আভিযানিক দল রাজাধানী ঢাকার শ্যামপুর মডেল থানাধীন পোস্তগোলা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মহসিন ইসলাম’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।