amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে নদী ভাঙ্গা ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

মতিউর রহমান::
জুলাই ১৩, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং বেজগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নদীভাঙ্গা ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তা প্রদান করা হয়।

মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় বেজগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধার সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি।

উক্ত সহায়তা প্রদান কার্যকর্মে আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন। লৌহজং উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, আব্দুর রশিদ শিকদার। জাকির হোসেন বেপারী, রফিকুল ইসলাম ঢালী, মোয়াজ্জেম হোসেন তালুকদার, ফিরোজ আহম্মেদ মোল্লা, বেজগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ সহ আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়া, প্রমুখ।

মানবিক সহায়তা প্রদান কার্যকর্মে মাথাপিছু ১০ কেজি করে চাল দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।