amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৭ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখার আহবান: সেলিমা আহমাদ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
মে ২৭, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনাকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখার আহবান জানিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।

শনিবার ( ২৭ মে) কুমিল্লার হোমনা উপজেলার ২নং ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সেলিমা আহমাদ বলেন,আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। যে স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে। সেখানে নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মের কাছে নৌকা মার্কায় ভোট চান এই সংসদ সদস্য।

আলোচনা সভায় হোমনা উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ২নং ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম (গনি), উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মোছলেম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার হান্নান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার (রীনা)সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।