হাটহাজারীতে মোটরবাইক ও পিকআপের সংঘর্ষে বাইক চালক গুরুতর আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে বারোটার দিকে হাটহাজারী পৌরসভাধীন মুন্সির মসজিদ এলাকা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মাসুদ উল্লাহ (২২) হাটহাজারী পৌরসভা ৮ নং ওয়ার্ডস্থ মুন্সির পুরান বাড়ির আবুল কালাম সওদাগরের পুত্র।
গুরুতর আহত মাসুদের বন্ধু তৌহিদ বলেন, মাসুদ নাজিরহাটের ওইদিক থেকে বাড়ির উদ্দেশ্য ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরবাইকটি দুমরেমুছড়ে যায়। গুরুতর আহত হয় মাসুদ। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্খাজনক হওয়া চমেক রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
আহতের উভয় হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্বক ক্ষতিসাধন হয়। পায়ের নলা ভেঁঙ্গে বেরিয়ে গেছে বলে জানান ডাঃ শারমিন শামসুদ্দিন। এদিকে নিউজটি করা অব্দি দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে ছিল। উল্লেখ্য রোববার বিকেলে একই সড়কে মিরেরহাট এলাকায় প্রাইভেট কার ও ভ্যান গাড়ির সংঘর্ষে দেলোয়ার হোসেন নামে ভ্যান চালক গুরুতর আহত হন।

