চট্টগ্রাম জেলার হাটহাজারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিত করন ও কর্মপরিকল্পনা সভা ২০২৩ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম সিরাজী, ওসি (তদন্ত) নূরুল আলম ও হেলথ ইন্সপেক্টর কামাল উদ্দীন। সভায় মাল্টিমিডিয়া উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ রিপআত আরা পপি।
এবার এই উপজেলায় ৫৩ হাজার, ৮ শ ৪৭ জন শিশু ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে। এবার ৬ হাজার, ২ শ,৪১ জন শিশুকে নীল ক্যাপসূল এবং ৪৭ হাজার ৬ শ ৬ জন শিশু লাল ক্যাপসূল খাওয়ানো হবে বলে তথ্য প্রকাশ করা হয়।

