amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীর এনায়েতপুরে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি

হাটহাজারী প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীর ধলই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামে মধ্যপ্রাচ্য প্রবাসীর বাড়িতে গত বুধবার দিবাগত রাতের কোন এক সময় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গ্রামের আরব চৌধুরী বাড়ির দুবাই প্রবাসী জয়নাল আবেদীন চৌধুরী ও তার ভাই মঈনুদ্দিন চৌধুরীর ঘরে এই চুরির ঘটনা ঘটে। ঘরের লোকজন এই দিন সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে গেলে সুযোগ বুঝে চোর ঘরের টিনের চালা কেটে ভিতরে ঢুকে আলমিরা ও ওভারড্রপ ভেঙে নগদ অর্থ, স্বর্নালংকার, মোবাইল চুরি করে নিয়ে যায়। চোরের লুন্ঠিত মালামাল মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার পরিবারের লোকজন বাড়িতে এসে ঘরের আলমিরা, ওভারড্রব ভাঙ্গা ও জিনিস পত্র তচনচ দেখে চুরির ঘটনা নিশ্চিত হয়।

প্রবাসীর ভাগিনা মুন্না জানান, গতবুধবার সন্ধ্যায় তার নানার বাড়ির লোকজন তাদের এক আত্মীয়ের সামাজিক অনুষ্ঠানে যায়, এই সুযোগ কাজে লাগিয়ে চোর রাতের কোন এক সময় বসত ঘরের টিনের চালা কেটে ভিতরে ঢুকে আলমিরা ও ওভারড্রপ ভেঙে সেখানে রক্ষিত নগদ ৪ লাখ টাকা, ৫ ভড়ি স্বর্ণালংকার ও এন্ড্রয়েট মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার তারা বাড়িতে এসে ঘরের মালামাল তচনচ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছে বলে তিনি গনমাধ্যমকে জানান।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান, চুরির বিষয়ে থানায় এখনো কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনী ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি গনমাধ্যমকে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।