amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচী পালন

এম ওসমান গনি, হাটহাজারীঃ
জুলাই ২৭, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে ২৩ সালে ২৩ লাখ গাছ রোপণের কর্মসূচীর আওতায় হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী পৌরসভাধীন ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।

এসময় সংগঠনের সভাপতি আসলাম পারভেজ, সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, উপদেষ্টা আবুল বাশার, নির্বাহী সদস্য শ্যামল নাথ, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহেদুল আলম, দপ্তর সম্পাদক আবুল মনছুর, প্রচার সম্পাদক মোহাম্মদ আবু নোমান, সহ প্রচার সম্পাদক এম ওসমান গনি, সদস্য এরশাদ আলি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।