amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিত তিন বাংলাদেশী আহত

মুক্তকণ্ঠ ডেস্ক:
ডিসেম্বর ১৬, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার দৈখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ৯০১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার দৈখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দুগুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) ও গেন্দুগুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।

বিজিবির দৈখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ জানান, ভোরে সীমান্ত পিলারের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একদল চোরাকারবারীর কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিলেন। এসময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছুড়ে। এতে তিন বাংলাদেশি চোরাকারবারী গুলিবিদ্ধ হন। এদের মধ্যে দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে গোতামারী ইউনিয়নের চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা বলেন, সীমান্তে গরু আনতে গিয়ে তিন যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন বলে শুনেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।