amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উইংস লার্নিং সেন্টার এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম রাসেল সরকার:
এপ্রিল ১৭, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজানের সংযম ও শিক্ষা কে সম্মান ও পালন করার জন্য উইংস লার্নিং সেন্টার প্রাঙ্গনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়, উক্ত ইফতার মাহফিলে উইংস লার্নিং সেন্টার এর বিভিন্ন সহযোগী সংগঠন ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

যার মধ্যে রয়েছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি , ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, বাংলাদেশ জুডিশিয়ারি প্রমদ ,এছাড়াও উপস্থিত ছিলেন।

উইংস থেকে আইই এলটি এস পরীক্ষায় উচ্চ স্কোর অর্জনকারী এবং তাদের মধ্যে সাটিফিকেট প্রদান করা হয়, রমজান মাস হলো আশীর্বাদের মাস ,যেখানে মানুষ আধ্যাত্মিকভাবে এক অপরের সাথে সংযুক্ত হয়।

প্রতি বছর উইংস লার্নিং সেন্টার ইফতারের আয়োজন করে ,একটি স্বাস্থ্যকর এবং আনন্দদায়ক ইফতার মাহফিলের সময় অতিথিরা অনুপ্রেরণামূলক গল্পগুলি শেয়ার করেছেন যা ধর্মীয় অনুপ্রেরণার আভা তৈরি করেছে।

এই দোয়া মাহফিলে সেবা গ্রুপে চেয়ারম্যান আফজাল হোসেন চৌধুরীর আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয় ,সকলের মধ্যে পবিত্র রমজানের মাহাত্মা তুলে ধরার লক্ষ্যে এবং সোহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এই ইফতার এর দোয়ার আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।