amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৩ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফুচকা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

মুক্তকণ্ঠ ডেস্ক:
এপ্রিল ২৩, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে চেয়ারে বসে ফুচকা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ফাহাদ আলী (১৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শহরের বারোঘরিয়ার মহানন্দা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ইমন আলী (২০) নামের আরও এক যুবক আহত হন।

নিহত ফাহাদ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া মহল্লার মহিদুল ইসলামের ছেলে। আহত ইমন একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চেয়ারে বসে ফুচকা খাওয়া নিয়ে ফাহাদ আলী ও কয়েকজন যুবকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে একজন ফাহাদ আলীর বুকে চাকু ঢুকিয়ে দেন। এতে গুরুতর আহত হন ফাহাদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।