amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি (জামালপুর)
মে ১৮, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর সদরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নতুন বাসভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন প্রমুখ।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যায়ে দ্বিতল ডুপ্লেক্স ভবনটি নির্মাণ কাজ করবে মেসার্স ই-আস এন্টারপ্রাইজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।