amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা জখম

নড়াইল প্রতিনিধিঃ
মে ১৮, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো.বায়েজিদ মোল্যাকে কুপিয়ে আহত করেছে দূবৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগুডাঙ্গা বাজারের দলীয় অফিস থেকে বাড়ীতে আসার সময় গ্রামের রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজিদ মোল্যা বাগুডাঙ্গা গ্রামের মোঃ বাদশা মোল্যার ছেলে।

এ বিষয়ে আহত বায়েজিদ মোল্যা জানান, দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনীতির সাথে তিনি জড়িত থাকার করণে তার ওপর প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আছে। রাতে বাড়িতে আসার পথে ৫/৭ জন দূবৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে রাস্তার পাশে লুকিয়ে থাকে। ঘটনাস্থলে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে। মোটরসাইকেলে থাকার কারণে ঐ কোপ হাতের উপর লাগে। স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে রাতেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এবিষয়ে কালিয়া উপজেলার নড়াগাতী থানা ছাত্রীগের সভাপতি মো.মঞ্জুরুল চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ নাসিম শেখ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।