বগুড়ার ধুনটে পরিবারের উপর অভিমান করে কাউসার আহাম্মেদ (৩০), নামে এক কৃষি ফার্মের শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার ধুনট সদর ইউনিয়নের বিল কাজুলী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন বিল কাজুলী দক্ষিণ পাড়া গ্রামের মোজাহার হোসেন মন্ডলের ছেলে ও রংপুর কৃষি ফার্মের শ্রমিক। রবিবার (২১ই মে) সকাল অনুমান ৯ টার দিকে কৃষি ফার্মের শ্রমিকের মৃত্যু দেহ পোঁচিবাড়ি গ্রামের বাঙালী নদীর তীরে একটি পিটাহারি গাছের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। ধুনট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক কাউসার আহাম্মেদ মন্ডল পারিবারিক অশান্তি কারণে অভিমান করে গত শনিবার রাত ১০ থেকে রবিবার ভোর ৫ টার মধ্যে যে কোন সময় পোঁচিবাড়ি গ্রামের বাঙালী নদীর তীরে একটি পিটাহারি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার আলী জানান, খবর পেয়ে রবিবার সকালে গিয়ে মৃত দেহের সুরুত প্রতিবেদন তৈরী করে লাশ থানায় আনা হয়েছে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা হচ্ছে, পারিবারিক কলোহের কারণে অভিমান করে আত্মহত্যা করেছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মৃত দেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্মে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

