amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রামের দহগ্রাম আশ্রয়ন প্রকল্পে গাছের চারা বিতরণ 

সেলিম সম্রাট:
মে ২৫, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে আম ও কাঁঠাল গাছের চারা বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিজ উদ্যোগে ১২০ টি পরিবারকে একটি আম গাছের চারা ও একটি কাঁঠাল গাছের চারা বিতরণ করেন।

এসময়, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ইউএনও মাহামুদুল হাসান। পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোহাম্মদ আসাদুল্লাহ, পাটগ্রাম উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শ্যামল রায়, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক। দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাফিউল আলম বাবুল, ইউনিয়ন পরিষদের সদস্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।